আমার রোগীদের প্রতি কিছু উপেদেশাবলী এবংযে সব বিষয়ের প্রতি সচেতন ও সতর্ক হতে হবে এবং কিছু নিষেধাজ্ঞা।

সতর্কতা

১# আমারা আজকে ডাঃ সাহেবের হার্টের রোগীদেরকে কি কি ধরনের সতর্কতা মেনে চলতে হবে আর কি কি বিষয়ে সচেতন থাকতে হবে, আর কি কি পরিহার করতে হবে সে বিষয়ে জানবো।

-তো, চলুন জেনে নেই-
জী ডাঃ সাহেব প্রথমেই আমরা জানবো আপনার চিকিৎসা চলাকালীন সময়ে আপনি রোগীদেরকে কি ধরনের বা কি কি বিষয়ে সাবধান থাকতে বলেন বা সতর্ক করে দেন?


ডাঃ# ধন্যবাদ, আমি আমার রোগীদেরকে বিশেষ করে হার্ট ব্লকের রোগীদের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয়ে সতর্ক এবং সচেতন থাকতে উপদেশ এবং পরামর্শ ও কিছু নিষেধাজ্ঞা দিয়ে থাকি । আর সতর্কতার মধ্যে
প্রথমেই যে বিষয়ের প্রতি সতর্ক থাকতে বলি তা হচ্ছে-


১। নম্বরে ওজন কমানো, কখনও দ্রুত ওজন কমাবেন না। দ্রুত ওজন কমানোর ফলে ফ্যাটি লিভার, গল-ব্লাডার স্টোন, হবার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং হার্টের ব্লক বরং না কমার সম্ভাবনা-ই বেশী।
গত মাসে-ই আমার কাছে বেশ কয়েকজন রোগী এসেছেন হার্টের ব্লক, ফ্যাটি লিভার, ও গাল্বলাডার স্টোন নিয়ে। তাদের হার্টের বা অন্য কোন উল্লেখযোগ্য সমস্যা পূর্বে ছিল না।
তাদের সবাই স্বাস্থ্য সচেতন এবং নির্দিষ্ট সময় পর পর নিয়মিত রুটিন চেক করান। আর ওনাদের তিন মাস আগের রিপর্টে কোথায় কোন সমস্যা ধরা পরে নি কিন্তু এখন সম্পূর্ন ভিন্ন চিত্র।
আর কারন হিসেবে রোগীরা সবাই একটি পরিবর্তঙ্কেই নির্দেশ করেছেন তা হচ্ছে গত দুই/আড়াই মাসে ১৩ থেকে ১৫ কেজি ওজন কমিয়েছেন।
কাজেই আমি এই সমস্যা গুলো থেকে আমার রোগীদেরকে সতর্ক করে দেই এবং সচেতন থাকতে উপদেশ দেই।


২। আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে মাসে ৩ কেজি করে ওজন কমলেই যথেস্ট হবে। আরও বলে দেই ওজন কমানোর জন্য ওজন কমাবেন না। সুস্থ থাকার জন্য ওজন কমাবেন।